DeskNews

44 Posts
বাড়িতে হামলার ঘটনা নিয়ে মুখ খুললেন রাহুলের স্ত্রী ঊর্মিলা

বাড়িতে হামলার ঘটনা নিয়ে মুখ খুললেন রাহুলের স্ত্রী ঊর্মিলা

কোটা সংস্কার আন্দোলন থেকে অসহযোগ আন্দোলন। সবশেষে ৫ আগস্ট পদত্যাগ করে দেশ ছাড়েন শেখ হাসিনা। ঠিক এরপরই দেশের বিভিন্ন স্থানে অগ্নিসংযোগ, ভাংচুর ও হত্যার ঘটনাও ঘটে। সে ঘটনাগুলোর মধ্যে একটি ধানমন্ডি ৩২-এ অবস্থিত জলের গান ব্যান্ডের গায়ক রাহুল আনন্দের বাড়িতে ভাংচুর ও অগ্নিসংযোগ। প্রাথমিকভাবে ধারণা করা হয়েছিল, পরিকল্পিতভাবে এ আগুন দেয়া হয়। এক সাক্ষাকারে রাহুল আনন্দ জানান, স্ত্রী-সন্তান নিয়ে এক কাপড়ে বাড়ি কোনো মত বের হয়ে এসেছিলেন তিনি। তবে এখন শোনা যাচ্ছে ভিন্ন কথা। সেদিন আসলে কী ঘটেছিল? সেদিনের ঘটনা নিয়ে এবার মুখ খুললেন রাহুল আনন্দের স্ত্রী চিত্রকর ঊর্মিলা শুক্লা। ফেসবুকে এক স্ট্যাটাসে আজ (১৩ আগস্ট) বিকেলে তিনি লেখেন, ‘বাইরে…
Read More
গুরুদাসপুরে হামলা মামলার ভয়ে আত্মগোপনে জনপ্রতিনিধিরা

গুরুদাসপুরে হামলা মামলার ভয়ে আত্মগোপনে জনপ্রতিনিধিরা

শেখ হাসিনা দেশ ছাড়ার পরপরই আত্মগোপনে চলে গেছেন গুরুদাসপুর উপজেলা আওয়ামী লীগের প্রভাবশালী নেতা ও জনপ্রতিনিধিরা। দলের সহযোগী সংগঠনের নেতাকর্মীও গা ঢাকা দিয়েছেন। হামলা-মামলার ভয়ে আত্মীয়স্বজনের কাছে আশ্রয় নিয়েছেন তারা। ফলে ব্যাহত হচ্ছে নাগরিক সেবা কার্যক্রম। উপজেলা বিএনপির সভাপতি ও সাবেক উপজেলা চেয়ারম্যান আব্দুল আজিজ বলেন, ‘বিভিন্ন স্থানে অপ্রীতিকর ঘটনা ঘটলেও ব্যতিক্রম গুরুদাসপুর। এলাকার শৃঙ্খলা রক্ষায় আগেই নেতাকর্মীকে কঠোর নির্দেশনা দেওয়া হয়েছিল। এ কারণে কোনো দলের নেতাকর্মী বা সমর্থক আক্রান্ত হননি। এরপরও আওয়ামীপন্থি জনপ্রতিনিধিরা কেন গা ঢাকা দিয়েছেন, আমার জানা নেই। তারা নিয়মিত অফিস করুক, জনগণের সেবা দিক। তাদের সহযোগিতা করার দায়িত্ব আমাদের।’ গুরুদাসপুরের ছয়টি ইউনিয়ন পরিষদ, একটি পৌরসভা ও…
Read More
গ্রাফিতি আঁকার সময় শিক্ষার্থীদের ওপর হামলা, নিন্দা ৪ সংগঠনের

গ্রাফিতি আঁকার সময় শিক্ষার্থীদের ওপর হামলা, নিন্দা ৪ সংগঠনের

কলেজের সীমানা প্রাচীরে গ্রাফিতি আঁকার সময় শিক্ষার্থীদের ওপর হামলা, লাঠিচার্জ করা হয়েছে। এ সময় প্রণয় চাকমা নামে এক শিক্ষার্থীকে তুলে নিয়ে মারধর করা হয়। সোমবার খাগড়াছড়ি সরকারি কলেজে এ ঘটনা ঘটে। এ ঘটনার প্রতিবাদ ও নিন্দা জানিয়েছে বৃহত্তর পার্বত্য চট্টগ্রাম পাহাড়ি ছাত্র পরিষদ (পিসিপি), হিল উইমেন্স ফেডারেশন (এইচডব্লিউএফ), গণতান্ত্রিক যুব ফোরাম (ডিওয়াইএফ) ও পার্বত্য চট্টগ্রাম নারী সংঘ। পাহাড়ী ছাত্র পরিষদের সভাপতি অঙ্কন চাকমা, হিল উইমেন্স ফেডারেশেনর সভাপতি নীতি চাকমা, গণতান্ত্রিক যুব ফোরামের সভাপতি জিকো ত্রিপুরা ও পার্বত্য চট্টগ্রাম নারী সংঘের সভাপতি কণিকা দেওয়ান প্রেস বিজ্ঞপ্তিতে এর নিন্দা জানিয়েছেন। বিবৃতিতে বলা হয়, রক্তাক্ত জুলাইয়ে ছাত্র-জনতার এক অভ্যুত্থানে ফ্যাসিস্ট শেখ হাসিনার পতন…
Read More
সংখ্যালঘুদের ওপর হামলার ঘটনায় বিচার দাবি

সংখ্যালঘুদের ওপর হামলার ঘটনায় বিচার দাবি

দেশের বিভিন্ন স্থানে ধর্মীয় সংখ্যালঘুদের বাড়ি, উপাসনালয় ও ব্যবসাপ্রতিষ্ঠানে হামলার ঘটনায় জড়িতদের বিচারের দাবি জানিয়েছে সাউথ এশিয়ান দলিত ফোরাম বাংলাদেশ চ্যাপ্টারে নেতারা। তারা বলেছেন, সারা দেশে হিন্দু, খ্রিস্টান, বৌদ্ধ সম্প্রদায়ের লাখ লাখ মানুষ আজ বিপন্ন ও ঘর ছাড়া। শুক্রবার সংগঠনের নেতারা এক বিবৃতিতে জড়িতদের বিচার চেয়ে এসব কথা বলেন। সংগঠনের সভাপতি ঝর্ণা বাড়ৈ, সহ-সভাপতি মুকুল শিকদার, অ্যাডভোকেট রমেন্দ্র নাথ রায়, ডা. দীলিপ কুমার ঘোষ, সাধারণ সম্পাদক ভীমপাল্লী ডেবিট রাজু, যুগ্ম সাধারণ সম্পাদক চন্দ্রা রায় চম্পা, স্বপন কুমার ব্যাপারী ও কৈলাশ রবিদাস রিপন এই বিবৃতি দেন। বিবৃতিতে বলা হয়, শিক্ষার্থীদের ন্যায্য দাবি কোটা আন্দোলনের সুযোগ নিয়ে কিছু স্বার্থান্বেষী মহল তাদের নিজেদের…
Read More
৪ দিনে ৫২ জেলায় সাম্প্রদায়িক হামলা হয়েছে: হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ

৪ দিনে ৫২ জেলায় সাম্প্রদায়িক হামলা হয়েছে: হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ

গত ৫ আগস্ট প্রধানমন্ত্রীর পদ থেকে শেখ হাসিনা পদত্যাগ করার পর ৫২ জেলায় অন্তত ২০৫টি সংখ্যালঘু নির্যাতনের ঘটনা ঘটেছে বলে জানিয়েছে বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ। সংগঠনের অন্যতম সভাপতি নির্মল রোজারিও বলেন, আমরা এখন পর্যন্ত ৫২ জেলায় অন্তত ২০৫টি সংখ্যালঘু নির্যাতনের ঘটনা ঘটেছে বলে আমরা প্রাথমিকভাবে জানতে পেরেছি। আমরা আমাদের সুরক্ষা চাই। কারণ আমাদের জীবন বিপর্যস্ত অবস্থায় আছে। আমরা রাত জেগে নিজের ঘর-মন্দির পাহারা দিচ্ছি। এমন ঘটনা আমি আমার জীবনে দেখিনি। আমরা নতুন সরকারের কাছে দেশের সাম্প্রদায়িক সম্প্রীতি পুনরায় প্রতিষ্ঠার দাবি জানাই। শুক্রবার ঢাকা রিপোর্টার্স ইউনিটির (ডিআরইউ) নসরুল হামিদ মিলনায়তনে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের প্রতি বাংলাদেশ…
Read More
১১ জেলায় হামলা সংঘর্ষ আগুন, নিহত ১

১১ জেলায় হামলা সংঘর্ষ আগুন, নিহত ১

গাজীপুরে ব্যবসায়ী নিহত, আহত অর্ধশত গাজীপুরের শ্রীপুরে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের মাওনা চৌরাস্তা এলাকায় দিনভর আন্দোলনকারীর সঙ্গে পুলিশের দফায় দফায় সংঘর্ষ হয়। এরই মধ্যে আন্দোলনকারীরা মাওনা হাইওয়ে থানায় আগুন দেয়। পুড়িয়ে ফেলে তিনটি পুলিশ বক্স ও পুলিশের তিনটি গাড়ি। পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ রাবার বুলেট ও টিয়ার গ্যাসের শেল ছোড়ে। এক পর্যায়ে পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে যায়। আন্দোলনকারীদের সামনে অসহায় হয়ে পড়ে পুলিশ। সংঘর্ষের সময় জাকির হোসেন (৫০) নামে এক ব্যবসায়ী নিহত হয়েছেন। তাঁর বাড়ি সাতক্ষীরায়। পেশাগত দায়িত্ব পালনকালে মারধরের শিকার হয়েছেন তিন সংবাদকর্মী। শ্রীপুর উপজেলার আন্দোলনের সমন্বয়ক পিয়ার আলী কলেজের শিক্ষার্থী সারফুল ইসলাম জানান, তাদের বিক্ষোভে পুলিশ গুলি চালালে ৯ জন গুলিবিদ্ধসহ…
Read More
অবিলম্বে সংখ্যালঘুদের ওপর হামলা বন্ধ ও নির্দলীয় সরকার গঠনের দাবি

অবিলম্বে সংখ্যালঘুদের ওপর হামলা বন্ধ ও নির্দলীয় সরকার গঠনের দাবি

অবিলম্বে সংখ্যালঘুদের ওপর হামলা বন্ধ ও নির্দলীয় সরকার গঠনের দাবি জানিয়েছে জাতীয় শিক্ষা ও সংস্কৃতি আন্দোলন। সংগঠনটির আহ্বায়ক মাহমুদ সেলিম ও সদস্য সচিব রুস্তম আলী খোকনের এক যৌথ বিবৃতিতে এ দাবি জানানো হয়। বিবৃতিতে নেতৃবৃন্দ বলেন, সরকারবিহীন দেশে জন আন্দোলনের মাধ্যমে অর্জিত বিজয় ক্রমশই ম্লান হয়ে যাচ্ছে। বিভিন্ন স্থানে সন্ত্রাসীরা ডাকাতি, লুটতরাজ শুরু করেছে। জনজীবনে আতঙ্ক ক্রমশই বৃদ্ধি পাচ্ছে। আইনশৃঙ্খলা রক্ষায় কোন বাহিনী না থাকায় অভিভাবকরা তাদের সন্তানদের স্কুল-কলেজে পাঠাতে অনিরাপদ বোধ করছে। বিভিন্ন স্থানে মুক্তিযুদ্ধের স্মৃতি বিজড়িত স্থাপনা, ভাস্কর্য ভেঙে ফেলা বা পুড়িয়ে দেয়া হচ্ছে। সাধারণভাবে শিল্প-সংস্কৃতির সঙ্গে যুক্ত থাকা ব্যক্তিরা চরম আতঙ্ক ও নিরাপত্তাহীনতায় ভুগছেন। বিভিন্ন স্থানে ব্যক্তি…
Read More
রাঙামাটিতে বাড়ি বাড়ি গিয়ে সাংবাদিকদের ওপর হামলা

রাঙামাটিতে বাড়ি বাড়ি গিয়ে সাংবাদিকদের ওপর হামলা

শেখ হাসিনার পদত্যাগ ও দেশ ছেড়ে পালিয়ে যাওয়ার মধ্য দিয়ে দেশে স্বৈরাচার সরকারের পতনের খবর ছড়ির পড়ার পরপরই রাঙামাটি শহরে রাজপথে নেমে বিজয় মিছিল করেন মানুষ। মিছিল থেকে জেলা আওয়ামী লীগের কার্যালয়ে ভাঙচুর, অগ্নিসংযোগ ছাড়াও বিভিন্ন সরকারি স্থাপনায় হামলা চালানো হয়। উচ্ছৃঙ্খল জনতা পেশাগত দায়িত্ব পালনকালে সাংবাদিকদের মারধর, গাড়ি ভাঙচুর করে। সাংবাদিকদের বাড়িতেও হামলা ও ভাঙচুর করা হয়। রাঙামাটি পার্বত্য জেলা পরিষদ ভবন, পৌর মেয়রের বাসভবন, বনরুপাস্থ পুলিশ বক্স ভাঙচুর করা হয়। জেলা প্রশাসক কার্যালয়ের সামনে পুলিশের সঙ্গে মিছিলকারীদের ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনাও ঘটে। ট্রাক টার্মিনাল এলাকায় পেশাগত দায়িত্ব পালনকালে উচ্ছৃঙ্খল যুবক দৈনিক সমকালের স্টাফ রিপোর্টার সত্রং চাকমা ও ডেইলি স্টারের…
Read More
ভিন্নমতের ছাত্রদের পেটানো যেখানে অপরাধ নয়

ভিন্নমতের ছাত্রদের পেটানো যেখানে অপরাধ নয়

পাহাড়ে চার তরুণকে গুলি করে হত্যা করা হয়েছে। চারটি প্রাণ তাদের সব সম্ভাবনা নিয়ে চিরতরে স্তব্ধ হয়ে গেছে। চারজনই ছিলেন রাজনৈতিক কর্মী। পাহাড়ের পাশাপাশি সমতলের গণতান্ত্রিক আন্দোলনে তাঁরা যুক্ত ছিলেন। কয় দিন আগেই ফেসবুকের টাইমলাইনে আসা ছবিতে দেখছিলাম গাজায় ইসরায়েলি আগ্রাসন, গণহত্যার প্রতিবাদে ও ফিলিস্তিনিদের স্বাধীনতাসংগ্রামে সংহতি জানিয়ে তাঁরা প্রতিবাদ করছিলেন। পাহাড়ে চার তরুণের হত্যাকাণ্ডের প্রতিবাদে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা প্রতিবাদ মিছিল বের করেছিলেন। গণতান্ত্রিক ছাত্র জোটের ওই মিছিলে যাঁরা অংশ নিয়েছিলেন, তাঁরা কয়েকটি বামপন্থী ছাত্রসংগঠনের সদস্য। খাগড়াছড়ি হত্যাকাণ্ডে নিহত চারজনের একজন বিপুল চাকমা তাঁদের কারও কারও পরিচিত, কারও–বা আবার বন্ধু। জনসংহতি সমিতি থেকে বেরিয়ে আসা ইউনাইটেড পিপলস ডেমোক্রেটিক ফ্রন্টের (ইউপিডিএফ)…
Read More