দেশের খবর

হামলা-সংঘর্ষে নিভল ৬ প্রাণ

হামলা-সংঘর্ষে নিভল ৬ প্রাণ

কোটা সংস্কার আন্দোলন ঘিরে রাজধানীসহ দেশের বিভিন্ন স্থানে গতকাল মঙ্গলবার রক্তক্ষয়ী সংঘর্ষ ও হামলায় অন্তত ছয়জন নিহত হয়েছেন। গুলিবিদ্ধসহ আহত হয়েছেন চার শতাধিক। আন্দোলনকারী শিক্ষার্থীর সঙ্গে কোথাও ছাত্রলীগ-যুবলীগ, কোথাও পুলিশ এসব সংঘর্ষে জড়ায়। নিহতদের মধ্যে চট্টগ্রামে তিনজন, ঢাকায় দু’জন ও রংপুরের একজন রয়েছেন। এদিকে আন্দোলনকারীরা প্রথমে জানিয়েছিল, পবিত্র আশুরার কারণে আজ বুধবার কর্মসূচি স্থগিত থাকবে। তবে রাতে তারা ঘোষণা দেয়, আজ দুপুরে রাজু ভাস্কর্যে গায়েবানা জানাজা ও কফিন মিছিল কর্মসূচি থাকছে। রাজধানীর মহাখালীতে অবরোধের কারণে ঢাকার সঙ্গে সাত ঘণ্টা রেল যোগাযোগ বন্ধ থাকে। রাত সাড়ে ৮টার দিকে জাতীয় প্রেস ক্লাবের সামনে দুটি যাত্রীবাহী বাসে আগুন দেওয়া হয়। সংঘাত ছড়িয়ে পড়ার…
Read More
ঢাকায় চার ধরনের অপরাধ বাড়ছে

ঢাকায় চার ধরনের অপরাধ বাড়ছে

একটি টেক্সটাইল কারখানার কর্মকর্তা অনিমেশ চন্দ্র সাহা ও শাহজাহান মিয়া গত ১০ অক্টোবর বিকেলে উত্তরায় আল–আরাফাহ্‌ ব্যাংক থেকে ৪৮ লাখ টাকা তুলে প্রাইভেট কারে চড়ে বনানীর অফিসের উদ্দেশে রওনা হন। তাঁদের গাড়ি এলিভেটেড এক্সপ্রেসওয়েতে ওঠার পর একটি প্রাইভেট কার তাঁদের থামতে সংকেত দেয়। গাড়ি থামাতেই র‌্যাব পরিচয়ে পাঁচ থেকে ছয়জন গাড়িতে উঠে পড়েন। তাঁদের কাছে অবৈধ অস্ত্র আছে বলে দুজনকে হাতকড়া লাগিয়ে চোখ, মুখ বেঁধে ফেলেন। এরপর গাড়ি ঘুরিয়ে ৩০০ ফুট রাস্তায় নিয়ে যান। দুজনের কাছ থেকে ৪৮ লাখ টাকা ছাড়াও তিনটি মুঠোফোন এবং কোম্পানির খালি চেকবই ছিনিয়ে নেন তাঁরা। এ ঘটনায় সংঘবদ্ধ ডাকাত দলের সাতজনকে গ্রেপ্তার করে পুলিশ। তাঁদের…
Read More
অপরাধ তদন্তে একটি ইউটিউব ভিডিওর দর্শক তালিকা চেয়েছে মার্কিন সংস্থা

অপরাধ তদন্তে একটি ইউটিউব ভিডিওর দর্শক তালিকা চেয়েছে মার্কিন সংস্থা

মার্কিন সাময়িকী ফোবর্স-এর হাতে আদালতের একটি নথি এসেছে। আদালতের সেই নথি অনুযায়ী, গুগলের কাছে একটি ইউটিউব ভিডিওর দর্শক তালিকা চেয়েছে যুক্তরাষ্ট্রের ফেডারেল কর্তৃপক্ষ। নির্দিষ্ট সেই ইউটিউব ভিডিওটি যাঁরা দেখেছেন, তাঁদের নাম, ঠিকানা, টেলিফোন নম্বর, ইউটিউব অ্যাকাউন্টের কার্যক্রম, আইপি ঠিকানা ইত্যাদির তথ্য চেয়েছে ফেডারেল কর্তৃপক্ষ। একটি বড় অপরাধের তদন্তের অংশ হিসেবে গুগলের কাছ থেকে এসব তথ্য সংগ্রহ করছে তদন্তকারীরা। ‘ইলনমাস্কডব্লিউএইচএম’ নামের বেনামি এক অনলাইন অ্যাকাউন্টকে শনাক্ত করতে সেই ইউটিউব ভিডিওটির দর্শক তালিকা প্রয়োজন তদন্তকারীদের। এই অ্যাকাউন্টের মালিক অভিযুক্ত ব্যক্তি বিটকয়েন বিক্রি ও মানি লন্ডারিং আইন লঙ্ঘনের সঙ্গে সম্পৃক্ত। এমনকি তিনি অননুমোদিত অর্থ লেনদেনের ব্যবসার সঙ্গেও জড়িত। এই তদন্তের জন্য বিটকয়েন ব্যবসায়…
Read More
৫টি ‘কিশোর গ্যাং’–এর সদস্য হয়ে যে অপরাধ করতেন তাঁরা

৫টি ‘কিশোর গ্যাং’–এর সদস্য হয়ে যে অপরাধ করতেন তাঁরা

কিশোর গ্যাংয়ের রাব্বী গ্রুপ, রকি গ্রুপ, মুন্না গ্রুপ, হৃদয় গ্রুপ ও হাসান গ্রুপের অনেকেই পড়েছেন র‍্যাবের জালে। শাহজাহানপুর, বংশাল, শ্যামপুর ও সবুজবাগে তাঁরা কী অপরাধ করতেন? দেখুন ভিডিওতে.. https://youtu.be/WyGAYTB3v0A
Read More
চাঁদাবাজদের অত্যাচারে চট্টগ্রাম ছাড়ছেন ব্যবসায়ী দম্পতি

চাঁদাবাজদের অত্যাচারে চট্টগ্রাম ছাড়ছেন ব্যবসায়ী দম্পতি

গতকাল বুধবার (৩১ জানুয়ারি) শীতের বিকেল। কুয়াশায় ঢাকা পড়ে সূর্যের আলো তখন প্রায় নিভে গেছে। চট্টগ্রাম নগরের পাহাড়তলী থানার আব্দুরপাড়া এলাকার নিজ বাড়িতে অসুস্থ স্বামীর পরিচর্যা করছিলেন লতিফুন্নেসা। তাঁর মাথায় ভর করেছে নানা দুশ্চিন্তা। কারণ, সব মায়া ত্যাগ করে কয়েক দিন পরই এই বাড়ি ছাড়বেন তিনি। বিক্রি করে দিয়েছেন জমানো টাকায় তৈরি করা বাড়িটি। গেটের ভেতরে গিয়ে এই প্রতিবেদক বাড়ি ছাড়ার নেপথ্যের কারণ জানতে চাইলে আলাপচারিতায় উঠে আসে স্থানীয় চাঁদাবাজদের একটি চক্রের পাল্লায় পড়ে ভিটে ছেড়ে যাওয়ার গল্প। লতিফুন্নেসার বাড়িটি পাহাড়তলী থানার আব্দুরপাড়া এলাকায়। বাড়িটি ১০ কাঠার ওপর। স্বামী সফিক উদ্দিন আহাম্মদ চৌধুরী অনেক দিন ধরে অসুস্থ। লাঠিতে ভর করে…
Read More